• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মুজিবনগরে ধানক্ষেতে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
মুজিবনগরে ধানক্ষেতে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
মুজিবনগরে ধানক্ষেতে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে গ্রামের নাওগাড়া মাঠে ভনা কামড়ির ধানক্ষেত থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহের পাশ থেকে মাদক সদৃশ বস্তু, কয়েকটি মোবাইল নম্বর ও ওষুধ উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার সকালে দারিয়াপুর গ্রামের সীমান্ত সংলগ্ন নাওগাড়া মাঠে স্থানীয় চাষীরা ভনা কামড়ির ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এদিকে ধানক্ষেতে পড়ে থাকা মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মাঠে কাজ করতে আসা কৃষকরা জানান, সকালে মাঠে কাজ করতে এসে জানতে পারেন ভনা কামড়ির ধানক্ষেতে একটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান মধ্যবয়সী একজন পুরুষ প্রায় হাটু সমান পানিতে মরে পড়ে আছে। তার ঠিক পাশেই মাছ ধরার বৃত্তির উপরে কয়েক টুকরো কাগজ সাজিয়ে রাখা আছে। কাগজগুলোতে মাদক সদৃশ বস্ত, মোবাইল নম্বর এবং বড়ি (ওষুধ) ছিল।  পরে এক ব্যক্তির মাধ্যমে ৯৯৯ ফোন দিয়ে মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে অবগত করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মাঠের সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকা এবং তার পাশ থেকে উদ্ধার হওয়া মাদক সদৃশ বস্তু  ও কয়েকটি মোবাইল নাম্বার সাজিয়ে রাখার ঘটনাটি হত্যাকাণ্ড না অন্য ঘটনা তা নিয়ে নানা আলোচনার জন্ম দিয়েছে সাধারণ মানুষের মাঝে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category