• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
মুজিবনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
মুজিবনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

মেহেরপুরের মুজিবনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোঃ ইব্রাহিম (১৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ইব্রাহিম আনন্দবাস মন্ডলপাড়ার খায়রুল ইসলামের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে ইব্রাহিম বাড়ির সামনে বাইসাইকেল চালাচ্ছিল। এসময় পিছন দিক দিয়ে যাওয়া একটি মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম ঘটনাস্থলেই নিহত হয়। বর্তমানে নিহত ইব্রাহিমের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালে রাখা আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category