• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা
মুজিবনগরে ছেলের শোকে মায়ের আত্মহত্যা

মেহেরপুরের মুজিবনগরে ছেলের জানাজা শেষে বিউটি আক্তার বছিরন (৪৫) নামের এক মা আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩০মার্চ) সকালে বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর আমবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিন সন্তানের জননী বিউটি আক্তার বছিরন মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী রমজান আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, পরিবারের লোকজনের ওপর কাজকর্ম নিয়ে অভিমান করে গত ১০ দিন আগে ছোট ছেলে রাসেল (১৮) আগাছানাশক পান করে আত্মহত্যা চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বুধবার (২৯ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার পথে সন্ধ্যায় মেহেরপুরে পৌঁছালে তার মৃত্যু হয়। রাত ১০টার দিকে ভবেরপাড়া গ্রামে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন পর থেকেই তার মা বিউটি আক্তার বছিরন নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন না পেয়ে, সকালে বাড়ির পাশে ইউনুস আলীর আমবাগানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, আত্মহত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায়। লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category