• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে ইভোলিউশনের পিঠা উৎসব

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
মুজিবনগরে ইভোলিউশনের পিঠা উৎসব
মুজিবনগরে ইভোলিউশনের পিঠা উৎসব

মেহেরপুরের মুজিবনগরে ইভোলিউশন অফ দারিয়াপুর যুব সমাজের আয়োজনে বাঙ্গালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে দারিয়াপুর খেলার মাঠে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান রবি। ইভোলিউশন অব দারিয়াপুর পিঠা উৎসবের আয়োজন করে তানিম, তুষার, ওয়াসিম, মামুন, তানভির, সাফিনসহ সদস্যরা ইভোলিউশন অফ দারিয়াপুর এর পিঠা উৎসবে ১৪ টি ষ্টলে প্রায় দুই শত রকমের পিঠা প্রদর্শিত হয়েছে।
উল্লেখযোগ্য পিঠা, ডিম সুন্দরী, স্বরু পিঠা, গোলাপ পিঠা, নারিকেল পুরি, ফুলঝুরি, চুই পিঠা, মাস কলাই পিঠা, সারা পিঠা, ডিমের পানতোয়া পিঠা, দুধ লাউ, পাতা পিঠা, হৃদয় হরণ পিঠা, ছানার আম পিঠা, চন্দ্র পুলি, বিবি খানা পিঠা, জামায় পিঠা, নকঁশি পিঠা, মাছ পিঠা, ম্যাড়া পিঠা, ইলিশ পিঠা, মিষ্টি পুলি, ঝাল পিঠাসহ প্রায় ২০০ শত ধরনের পিঠা উৎসবে প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category