• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক

মুজিবনগরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
যুবকের কারাদণ্ড
মুজিবনগরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

মেহেরপুরের মুজিবনগরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে শফিকুল ইসলাম ( ২০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমান আদালতে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম উপজেলার আনন্দবাসের মৃতঃ বকুলের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মুজিবনগর উপজেলার জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী আনন্দবাস গ্রামের পূর্বপাড়ার সুরাব উদ্দিন মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইভটিজিং করে শফিকুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগের ভিক্তিতে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমান আদালতে শফিকুল ইসলাম দন্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category