• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মুজিবনগরে অবৈধ অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
মুজিবনগরে অবৈধ অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক
মুজিবনগরে অবৈধ অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক

অবৈধ আগ্নেয়াস্ত্র মাটির পুতে নিচে রেখেও শেষ রক্ষা হলো না সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে মিজারের (৪৮)। যৌথ বাহিনীর অভিযানে বসত বাড়িতে মাটি খুড়ে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুট্যার গান।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে এ অভিযান চালিয়ে মিজানুর রহমান ওরফে মিজারকে আটক করেছে যৌথ বাহিনীর একটি দল। আটক মিজার মোনাখালী ইউনিয়নের ৬ নম্বও ওয়ার্ডের সাবেক সদস্য (ইউপি মেম্বর)।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অবৈধ অস্ত্রের সন্ধানে মিজানুর রহমান মিজারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বসত বাড়ির গোয়ালের পাশে মাটির নিচে অস্ত্র পুতে রাখার কথা স্বীকার করে মিজার। সেখানে মাটি খুড়ে মচিরা ধরা একটি ওয়ান শুট্যার গান উদ্ধার করা হয়। তাকে অস্ত্রসহ গ্রেফতার করে মুজিবনগর থানায় নেওয়া হয়েছে। তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category