• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মুজিবনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে শিশুসহ ১০ জন আটক

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৪ মে, ২০২৫
মুজিবনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে শিশুসহ ১০ জন আটক
মুজিবনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে শিশুসহ ১০ জন আটক

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্ত থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩ মে) দিবাগত রাত ২টার দিকে তাদেরকে আটক করে মুজিবনগর বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
বিজিবি সুত্রে জানা গেছে, আটক ১০ জনই বাংলাদেশী। এরা হলেন- যশোরের সাইফুল ইসলাম মুন্না, তাজ উদ্দীন মোল্লা, দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস, খুলনার সেজুতি রায় ও কৌশল্লা, নড়াইলের অরচনা রানী সরকার ও তারেক হোসেন এবং সাতক্ষীরার প্রসেনজিত দাস।
আটককৃতরা বিজিবিকে জানিয়েছে, তারা বিভিন্ন সময়ে অবৈধ পন্থায় ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়ার পর বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়াখুলে বাংলাদেশের মধ্যে ঠেলে দিয়েছে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে বিজিবি সদস্যরা টহলের সময় ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ দেখতে পান। এসময় বাংলাদেশ সীমান্ত থেকে ১০ জনকে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নামে মামলা দায়ের করে মুজিবনগর থানায় পাঠানো হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category