• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

মাহবুব তালুকদার ছিলেন একজন আদর্শ মানুষ -গোলাম মোহাম্মদ কাদের

বিবর্তন ডেস্ক
Update : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

সাবেক নির্বাচন কমিশনার ও বিশিষ্ট্য লেখক মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের। আজ বুধবার(২৪ আগস্ট) এক শোক বার্তায় প্রয়াত মাহবুব তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়াত মাহবুব তালুকদার ছিলেন একজন আদর্শ মানুষ। তিনি মানুষ গড়ার কারিগর হিসেবে জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালে একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিতি পান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে অসীম সাহসিকতার পরিচয় দেন তিনি। শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দেশের শিল্প-সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন। বিগত নির্বাচন কমিশনের একজন কমিশনার হিসেবে মাহবুব তালুকদার অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতে আন্তরিকভাবে চেষ্টা করেছেন। শিশু সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমী পুরস্কার লাভ করে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সাবেক নির্বাচন কমিশনার ও বিশিষ্ট্য লেখক মাহবুব তালুকদারের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category