• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মামলার জেরে মেহেরপুর আদালত চত্বর ও হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ আহত-৩

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৮ মে, ২০২৫
মামলার জেরে মেহেরপুর আদালত চত্বর ও হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ আহত-৩
মামলার জেরে মেহেরপুর আদালত চত্বর ও হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ আহত-৩

জমি নিয়ে মামলার জেরে আদালত চত্বর ও হাসপাতালে দুপক্ষের পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটেছে। হামলার এঘটনায় দুপক্ষের তিন জন আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আদালত প্রাঙ্গণে সদর উপজেলার দক্ষিণ শালিকা ও গুচ্ছগ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন সাইফুল হোসেন, রাজ ও সেলিম রেজা ।

দীর্ঘ দিন ধরে একটি আবাদী জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলে আসছে। আজকে সকালে দু’পক্ষই আদালতে নিধারিত দিনে হাজিরা দিতে এসে কথা-কাটাকাটির এক পর্যায়ে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সংঘর্ষে জড়িয়ে পরে। আহতদের হাসপাতালে ভর্তি করার এক ঘণ্টার মধ্যেই তাদের ওপর ফের হামলা চালিয়েছে প্রতিপক্ষ।

দুপুর দেড়টার দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এই হামলার ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের ভর্তি করার পর দুপুর দেড়টার দিকে প্রতিপক্ষের কয়েকজন সদস্য হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে চিকিৎসাধীন সাইফুল ও রাজের ওপর হামলা চালায়। এ সময় তারা বেডে থাকা অবস্থাতেই লাঠি ও ঘুষি-থাপ্পড় মারধরের শিকার হন। এসময় হাসপাতালে থাকা অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের এক নার্সরা জানান, এভাবে হাসপাতালের ভেতরে ঢুকে রোগীর ওপর হামলা সত্যিই ভয়াবহ অভিজ্ঞতা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: সাউদ কবির জানান, হামলায় সাইফুল হোসেনের মাথায় ফের আঘাত লাগে এবং তার অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে পড়ে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “আদালত চত্বরে সংঘর্ষের পর হাসপাতালে আবার হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category