• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর খান ছাতু।

এসময় বক্তারা বলেন, আজকে ২০১৮ সালের পর থেকে বেগম খালেদা জিয়াকে বিচারের নামে প্রহসনের মামলায় আটকে রাখা হয়েছে। এটা অত্যান্ত হাস্যকর। কারণ আজকে বাংলাদেশে দুই কোটি টাকার কেউ হিসাব করে না। আমরা দেখেছি সাভারে ছাত্রলীগের এক নেতা ১শ কোটি টাকার মালিক হয়েছে, ফরিদপুরে ছাত্রলীগের এক নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে।

আজকে শুধু ছাত্রলীগ ও যুবলীগের নেতারা অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা লুটে এই সরকারের বহাল তবিয়তে দূনীর্তির মহোৎসব চলছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ঠুনকো, সাজানো চক্রান্তের মামলা দিয়ে আটকে রেখে দিয়েছে।

আলোচনা সভায় জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, জিয়া প্রজন্মের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুবনেতা আশরাফুল ইসলাম বাচ্চু, উজ্জল হোসেন, সাবেক ছাত্রনেতা হাসিবুজ্জামান বিট্টু।

এসময় ছাত্রদল নেতা ফুর্তি হাসানসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category