• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে মুজিবনগরে এক শিশুর মৃত্যু জমি বিক্রি নিয়ে বিতর্ক: মেহেরপুরে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম গাংনীতে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু গাংনীর বেতবাড়িয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে এক ছাত্রী বহিষ্কার ।। ৩ কক্ষ পরিদর্শককে অব্যাহতি বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলে সবজি প্রদর্শনী অনুষ্ঠিত নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ সাংবাদিক হতে পারবেন না- বিচারপতি এ কে এম আব্দুল হাকিম মুজিবনগরে কলেজ ছাত্রের রহস্যজনক আত্মহত্যা মেহেরপুরে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন গাংনীতে গুলি করে বিএনপি নেতাকে হত্যার চেষ্টা মেহেরপুরে জেড কে ফিলিং স্টেশনে হামলা ও ভাংচুর

বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে মুজিবনগরে এক শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে মুজিবনগরে এক শিশুর মৃত্যু
বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে মুজিবনগরে এক শিশুর মৃ-ত্যু

মেহেরপুরের মুজিবনগরে বাথরুমে রাখা বালতিভর্তি পানিতে ডুবে ইব্রাহিম ইবনে আরিয়ান নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ( ২৫ এপ্রিল) সাড়ে নয়টার দিকে উপজেলার দারিয়াপুর খান কালিতলা মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

শিশু আরিয়ান একই এলাকার শরিয়ত হোসেন দুদুর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটি বাড়ির ভেতরে খেলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির বাথরুমে ঢুকে পড়ে। সেখানে পানিভর্তি একটি বালতির মধ্যে উপুড় হয়ে পড়ে গেলে শিশুটি আর উঠতে পারেনি।

বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার মা বাথরুমে উঁকি দিয়ে দেখতে পান বাথরুমে থাকা পানি ভর্তি বালতির মধ্যে শিশুটি ডুবে আছে। তাকে নিথর অবস্থায় উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ছোট্ট আরিয়ানকে হারিয়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category