• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে বুধবার (১ জানুয়ারি) সকালে মেহেরপুর জেলা ছাত্রদলের আয়োজনে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহাবুব সানির নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, জুয়েল রানা, সহ সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজির আহমেদ, গাংনী পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ সাকিল, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফাহিম আহনাফ লিংকন, মুজিবনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজুর রহমান আফিরুল প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, বিএনপি’র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনছার-উল-হক, হাফিজুর রহমান হাফি, ওমর ফারুক লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, সাধারণ সম্পাদক কাউসার আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনিসহ জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category