• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিবর্তন ডেস্ক
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

সকল শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিতের দাবীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করছেন।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে কলেজ অধ্যক্ষ সহ প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকগুলোতে তালা দিয়ে এ বিক্ষোভ কর্মসূচী পালন করছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানিয়েছেন, পুরাতন হোস্টেল পরিত্যক্ত ঘোষণা করা এবং ঐসব হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের নতুন হোস্টেল না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে নিরাপদ আবাসনের ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন তারা।

এ দাবী আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা।

কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী তাহাসিন ও সাগর হোসেন জানিয়েছেন, আবাসন সংকট থাকা এ কলেজে অধ্যয়নরতদের জরাজীর্ণ ভবনে থাকতে হচ্ছে।

এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সকল শিক্ষার্থীরা একযোগে এ কর্মসূচী পালন করছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহীন জানিয়েছেন তিনি প্রশাসনিক ভবনে অবস্থান করে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category