• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদ বাংলাদেশে আর কোনদিন ফিরে আসবে না: মনির হায়দার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
ফ্যাসিবাদ বাংলাদেশে আর কোনদিন ফিরে আসবে না: মনির হায়দার
ফ্যাসিবাদ বাংলাদেশে আর কোনদিন ফিরে আসবে না: মনির হায়দার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেছেন, শত্রু আমাদের একটাই সে হলো ফ্যাসিবাদী। দেশে বিএনপি আছে, জামায়াত আছে, এনসিপিসহ আরো অনেক দল আছে। সকল দলের মধ্যে প্রতিযোগীতা ও প্রতিদ্বন্দিতা আছে কোন শত্রুতা নেই।

ফ্যাসিবাদ বিরোধী আমরা সবাই এক। আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ফ্যাসিবাদ মুক্ত এমন এক বাংলাদেশ ধরে রাখবো, ধারণ করে রাখবো যেখানে আমাদের কারোর অধিকার কেউ কোন কেড়ে নিতে পারবে না। আমাদের মধ্যে কোন শত্রুতা নেই, আমাদের শত্রু একমাত্র ফ্যাসিবাদ।

শনিবার (৯ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাস হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডের জেলা আহবায়ক শামসুল আলম সোনা, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসমাতারা, এনসিপি নেতা আমির হামজাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category