• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রশংসায় ভাসছেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
প্রশংসায় ভাসছেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
প্রশংসায় ভাসছেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

সড়ক দুর্ঘটনায় আহত যুবককে উদ্ধার করে নিলেন হাসপাতালে

দায়িত্বশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকা এক যুবককে নিজ উদ্যোগে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়ে তার চিকিৎসা ও চিকিৎসার খরচ দিয়ে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

গত বুধবার দুপুরে সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের স্বপন আলীর ছেলে জাহিদ আলী মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে কাথুলী সড়কের তেল পাম্পের কাছে পৌছালে একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দিলে জাহিদতিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় জাহিদ পড়ে থাকলেও কেউ এগিয়ে আসছিলেন না। ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থল দিয়ে সুবিদপুরের দিকে যাচ্ছিলেন ইউএনও খায়রুল ইসলাম।

ঘটনাস্থলে জাহিদকে পড়ে থাকতে দেখে দ্রুত নিজের গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করেন। পরে তিনি নিজেই গাড়িতে করে আহত জাহিদকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পৌঁছে দেন। তাৎক্ষণিক তার চিকিৎসা এবং আর্থিক সহায়তাও প্রদান করেন। যার একটি ভিডিও স্থানীয় একটি অনলাইন পোর্টালে প্রকাশ হলে ইউএনওর উদ্যোগের ব্যাপক প্রশংসা শুরু হয়।

তবে শুধু এই দুর্ঘটনায় নয় তিনি মেহেরপুরে যোগদানের পর থেকেই নানা ধরণের সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছেন। যে কারণে তিনি সাধারণ মানুষের মনে মানবিক অফিসার হিসেবে স্থান করে নিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনওর উদ্যোগের ব্যাপক প্রশংসা করে অনেকেই লিখেছেন “ আমরা মেহেরপুরবাসী ধন্য, এমন একটা সৎ, নিষ্ঠাবান বিচক্ষণশীল উপজেলা প্রশাসক পেয়ে।” “মানুষের জন্য এমনভাবে এগিয়ে আসাই প্রকৃত সেবক হওয়ার পরিচয়।” “সরকারি অফিসারেরা এমনই হওয়া উচিত ” “আমার যদি ক্ষমতা থাকত তাহলে আজীবন স্যার কে মেহেরপুরেই রেখে দিতাম” “খায়রুল ইসলামের মতো ভালো কর্মকর্তা দ্বারা আমাদের দেশটাকে উন্নত করুন” সেলিম রেজা লিখেছেন, “মানবতার প্রতিচ্ছবি হিসাবে মেহেরপুর জেলার মানুষের অন্তরের এক বিশ্বস্ত নক্ষত্র প্রিয় স্যার” “এই জন্য তো দেশ সেরা উপজেলা নির্বাহী অফিসার” “আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা এমন সন্তান ঘরে ঘরে দান করেন” “অভিনন্দন! আমাদের মানবিক অফিসার, দেশসেরা অফিসার। “প্রশাসনের কর্তাব্যক্তিরা সবাই যদি এমন হতো তবেই দেশটা সোনার হতো” ।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত যুবকের অবস্থা এখন শঙ্কামুক্ত। সময়মতো হাসপাতালে পৌঁছানোয় বড় ধরনের বিপদ এড়ানো গেছে।

স্থানীয়দের মতে, ইউএনওর এই মানবিক পদক্ষেপ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, “মানুষ হিসেবে বিপদে কারো পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের জীবন রক্ষা করা সবচেয়ে বড় কাজ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category