• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় হোমিও চিকিৎসক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় হোমিও চিকিৎসক আটক
প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় হোমিও চিকিৎসক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় হাবিবুর রহমান (৪২) নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছে পুলিশ।

দৌলতপুরের এক যুবলীগ নেতা ওই ডাক্তারের বিরুদ্ধে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিলে রোববার (২০ আগস্ট) রাতে তাকে আটক করে দৌলতপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মহর বিশ্বাসের ছেলে হোমিওপ্যাথিক চিকিৎসক হাবিবুর রহমান তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে পোষ্ট দেন।

বিষয়টি স্থানীয় জনগনের পাশাপাশি দৌলতপুরের যুবলীগ নেতা তরিকুল ইসলাম সোহাগের দৃষ্টিতে এলে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক হাবিবুর রহমানের বিরুদ্ধে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেন।

পরে দৌলতপুর থানা পুলিশ হাবিবুর রহমানকে আটক করে সোমবার (২১ আগস্ট) দুপুরে আদালতে সোপর্দ করে।

অভিযোগকারী যুবলীগ নেতা তরিকুল ইসলাম সোহাগ বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সম্পর্কে একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাস আমার চোখে পড়ে। এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে দৌলতপুর থানায় লিখিত এজাহার দিয়েছি।

এজাহার পেয়ে দৌলতপুর থানা পুলিশ আসামি হাবিবুর রহমানকে আটক করেছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এ বিষয়ে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দৌলতপুর যুবলীগ নেতা দৌলতপুর কলেজপাড়ার তরিকুল ইসলাম সোহাগ বাদী হয়ে দৌলতপুর থানায় এজাহার দিলে দৌলতপুর থানা পুলিশ আসামি হাবিবুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category