• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নুরের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
নুরের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ
নুরের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র মজমপুর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

রাত সাড়ে ১০টার দিকে জিওপি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেকের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী থানা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় ‘ভিপি নুর রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, ভিপি নুরের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন তারা।

মিছিল নিয়ে মজমপুর গেটে এসে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। এসময় পণ্যবাহী দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা দুয়েকটি যানবাহন সামান্য ভাংচুরও করেন। এছাড়াও রেলগেট আটকে রাখেন তারা।

এসময় গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, এখন আমরা তাৎক্ষণিক কর্মসূচি পালন করছি। প্রশাসনসহ যারা ভিপি নুরের ওপর হামলায় জড়িত, তাদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে আন্দোলন আরও বেগবান হবে, শহর অচল করে দেওয়া হবে।

রাত ১১টার দিকে নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে বিক্ষোভ শেষ করেন দলটির নেতাকর্মীরা। জিওপি কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ ঘোষণা দেন, শনিবার বিকেল ৪টায় মজমপুর গেটে ব্লকেড কর্মসূচি পালন করা হবে। সেখান থেকেই ঘোষণা আসবে পরবর্তী কর্মসূচির।

কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category