• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

নানা আয়োজনে দৈনিক জবাবদিহি’র ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
নানা আয়োজনে দৈনিক জবাবদিহি’র ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নানা আয়োজনে দৈনিক জবাবদিহি’র ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি গাঁথা বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে দৈনিক জবাবদিহি পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই দিনব্যাপী নানা আয়োজনে মুজিবনগর অডিটোরিয়ামে ৬ষ্ঠ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। দৈনিক জবাবদিহি’র সারাদেশের সকল প্রতিনিধি ও দেশের বিভিন্ন খ্যাতনামা পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের নিয়ে এ অনুষ্ঠান।

মুজিবনগর পর্যটন মোটেলে অতিথিদের আপ্যায়নের জন্য বসানো হয় পিঠাপুলি ও বিভিন্ন আইটেমের খাবারের স্টল। পরে সেখানে মধ্যাহ্নভোজ শেষে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় জবাবদিহি পত্রিকার প্রকাশক ও সম্পাদক আক্তার হোসেন রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জবাবদিহি পত্রিকার নির্বাহী সম্পাদক তৌহিদুল রহমান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জিএম বেলাল হোসেন মন্টু, বাংলাদেশ হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।

আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।

আলোচনা সভা শেষে দৈনিক জবাবদিহি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আক্তার হোসেন রিন্টুর১৩৮ বছরের নির্মম হত্যার শিকার রাষ্ট্রনায়কদের নিষ্ঠুর ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category