• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

নতুন বছরের শুভেচ্ছা জানালেন তরুণ নেতা জাবেদুর রহমান জনি

বিবর্তন ডেস্ক
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
নতুন বছরের শুভেচ্ছা জানালেন তরুণ নেতা জাবেদুর রহমান জনি
নতুন বছরের শুভেচ্ছা জানালেন তরুণ নেতা জাবেদুর রহমান জনি

নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ নেতা “জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম” এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি। তিনি ফেসবুক পোস্টে দেসবাসীকে জানিয়েছেন বিদায়ী ২০২৪ সাল বাংলাদেশের রাজনৈতিক পেক্ষাপটে একটি স্মরণীয় বছর। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে জনগণ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি লাভ করে। আমি ও আমার দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

নববর্ষ সবার জীবনে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা ও নতুন সম্ভাবনা। অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। আশা করছি ২০২৫ সাল গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসন, বিচারব্যবস্থা ও মানুষের প্রত্যাশানুযায়ী সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে আমরা প্রত্যাশা করি। আমি গাংনী উপজেলা তথা বাংলাদেশের সর্বস্তরের দেশবাসীকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

উল্লেখ্য: গত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাবেদুর রহমান জনি মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দিতা করেছিলেন। তিনি আগামীতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচনেও একই আসন থেকে অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category