• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দ্বন্দ্ব ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে-আমজাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
দ্বন্দ্ব ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে-আমজাদ হোসেন
দ্বন্দ্ব ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে-আমজাদ হোসেন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলায় রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। নির্বাচনী মাঠে বিপরীত প্রার্থীদের সমালোচনায় মুখর হয়ে উঠছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এরই ধারাবাহিকতায় মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেন কর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের স্বার্থ সিদ্ধে ব্যাস্ত হয়ে নিজেদের ক্ষতি করবেন না, দ্বন্দ্ব ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে নতুবা নিজেদের অস্তিত্ব থাকবে না। এসময় জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেন ইসলামকে ডুবিয়েছে জামায়াতে ইসলামী।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমজাদ হোসেন বলেন, ইসলামের নামে রাজনীতি করে জামায়াতে ইসলামী সাধারণ ধর্মপ্রাণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ইসলামের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি আরও বলেন, জামায়াত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে—জামায়াতকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। অথচ জান্নাতের মালিক একমাত্র আল্লাহ তায়ালা। দেশের মানুষ এখন সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে এবং বিভ্রান্তিকর রাজনীতিকে আর সমর্থন করবে না।

বিএনপির এই নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে জনগণের অধিকার আদায়ের নির্বাচন উল্লেখ করে বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে দাঁড়াতে হবে। তিনি দলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।

কর্মী সমাবেশে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে মাঠপর্যায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category