• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত আলীকে বিএনপি থেকে বহিস্কার

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
দৌলতপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত আলীকে বিএনপি থেকে বহিস্কার
দৌলতপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত আলীকে বিএনপি থেকে বহিস্কার

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী মেম্বরকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার রাতে দৌলতপুর বিএনপি’র আহবায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল তাকে মরিচা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক পদ থেকে বহিস্কার করেন।

দৌলতপুর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শের আলী সবুজের প্রেরিত বিজ্ঞপ্তি সূত্রে বহিস্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দৌলতপুর বিএনপি’র আহবায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সদস্য সচিব শহীদ সরকার মঙ্গলের বরাত দিয়ে দেওয়া তথ্যে জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী মেম্বরকে বহিষ্কার করা হলো।

এদিকে লিয়াকত আলী মেম্বরকে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। তিনি বলেন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে লিয়াকত আলীকে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে লিয়াকত আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা এবং ইয়াবাসহ তার ছেলে ও স্ত্রীকে আটকের বিষয়ে রবিবার জানতে চাইলে শহীদ সরকার মঙ্গল জানান, ঘটনার সত্যতা পেলে লিয়াকত আলীকে বহিষ্কার করা হবে। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার ভোররাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের সাবেক ইউপি সদস্য ও নবগঠিত মরিচা ইউনিয়ন বিএনপির ৪নম্বর যুগ্ম আহবায়ক লিয়াকত আলীর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা এবং ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় লিয়াকত আলীর স্ত্রী কাজল রেখা (৪৬) ও ছেলে আবরাহাম লিংকন (২৪) কে আটক করা হয়।

এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে জানিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন,আজ সোমবার দুপুর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category