• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

দৌলতপুরে ১২ ঘণ্টা পর নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
কুষ্টিয়ায় পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পদ্মা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। বুধবার (২৮ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার পদ্মা নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত দুই শিশু হলো গোলাবাড়ি এলাকার লিপন মন্ডলের ছেলে রিফাত মন্ডল (৮) ও কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে মোহাম্মদ মোরসালিন (৬)। এর মধ্যে মোরসালিন দুই দিন আগে তার দাদাবাড়ি থেকে গোলাবাড়িতে নানা বাড়িতে বেড়াতে যায়।পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোরসালিনের নানাবড়ির পাশেই রিফাতের বাড়ি। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মোরসালিন ও রিফাত বাড়ির বাইরে খেলতে বের হয়। এর পর থেকেই তারা দুজন নিখোঁজ ছিল। দুই শিশুর পরিবার দিনভর আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। গোলাবাড়ি গ্রামের পাশেই পদ্মা নদী। পরে গতকাল রাত ১১টার দিকে স্থানীয় লোকজন পদ্মা নদীতে মোরসালিন ও রিফাতের লাশ ভাসতে দেখে সেখান থেকে লাশ দুটি উদ্ধার করে। ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইম উদ্দীন সেন্টু বলেন, নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর পদ্মা নদী থেকে গোলাবাড়ি এলাকার দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দুই শিশুর লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, মোরসালিন মাত্র দুই দিন আগে তার নানাবাড়িতে বেড়াতে আসে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category