• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুরে সাংবাদিকদের গালাগালি করলেন বিএনপি নেতা হাবলু মোল্লা

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
দৌলতপুরে সাংবাদিকদের গালাগালি করলেন বিএনপি নেতা হাবলু মোল্লা
দৌলতপুরে সাংবাদিকদের গালাগালি করলেন বিএনপি নেতা হাবলু মোল্লা

কুষ্টিয়ার দৌলতপুরে সংবাদ সম্মেলনের নামে সাংবাদিকদের ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা।

গত (১৪ মে) শনিবার দুপুরে দৌলতপুর বাজারে স্থানীয় কয়েকজন সাংবাদিকদের দেখে ব্যক্তিগত আক্রোশ মিটাতে অকথ্য ভাষায় গালি দেন বিএনপি’র বিতর্কিত এই নেতা। তবে গালাগালি দেওয়ার সময় নির্দিষ্ট কোন সাংবাদিকদের নাম উল্লেখ করেননি।

এ নিয়ে সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। বিএনপির মত একটি বৃহৎ রাজনৈতিক দলে বার বার বিতর্কিত কথা বলা ব্যক্তি কিভাবে দলের গুরুত্বপূর্ণ পদে থাকে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এই ঘটনায় গণমাধ্যমকর্মীরা হাবলু মোল্লার সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা দেন।

সাংবাদিকরা জানান, নুরুজ্জামান হাবলু মোল্লা সাংবাদিক সম্মেলনের জন্য শনিবার দুপুরে বিএনপি নেতা আলতাফ হোসেনের বাসভবনে কিছু সাংবাদিককে ডাকেন। সংবাদ সম্মেলনের আগেই কোন কারন ছাড়াই হাবলু মোল্লা সাংবাদিকদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও গালাগালি দেন। এ সময় সংবাদ সম্মেলন বয়কট করে কয়েকজন সাংবাদিক চলে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, হাবলু মোল্লা দৌলতপুর উপজেলা বিএনপির একজন সিনিয়র নেতা হওয়ায় তার কাছ থেকে এমন আচারণ সাংবাদিকরা কখনই আশা করে না। প্রতিনিয়ত নানান বেফাস কথা বলে হাবলু মোল্লা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন। নুরুজ্জামান হাবলু মোল্লা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে বিগত সময় ফ্যাসিস্ট হাসিনার সরকারের সাথে আতাতের মাধ্যমে নির্বাচনের অংশগ্রহণ করে দল থেকে বহিষ্কারও হয়েছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত একাধিক সাংবাদিক জানান, বিতর্কিত বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লা বারবার বিতর্কিত কথা বলে আলোচনায় এসেছেন। হাবলু মোল্লা দলের সিনিয়র নেতাদের নিয়ে কথা বলার পাশাপাশি এবার সাংবাদিকদের নিয়েও অশালীন মন্তব্য করলেন যা কোন ভাবেই প্রত্যাশিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category