• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

কুষ্টিয়া প্রতিনিধি
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাসুদ (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (অক্টোকর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কল্যাণপুর বটতলা এলাকায় একটি শ্যালো ইঞ্জিন চালিত গাড়ির সাথে মোটর সাইকেল আরোহী মাসুদের মুখোমুখি সংঘর্ষ হলে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধিন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত মাসুদ উপজেলার হোগলবাড়িয়া় ইউনিয়নের কল্যাণপুর এলাকার খলিল মন্ডলের ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তারা বর্তমানে চিকিৎসাধীন আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, কল্যাণপুর বটতলা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ডিমবাহি একটি নসিমন ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মাসুদ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে শ্যালো ইঞ্জিন চালিত ডিমবাহি গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category