• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

দৌলতপুরে মালচিং পদ্ধতিতে চিচিঙ্গা চাষে সফল কৃষক এনামুল

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে চিচিঙ্গা চাষে সফল কৃষক এনামুল
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে চিচিঙ্গা চাষে সফল কৃষক এনামুল

কুষ্টিয়ার দৌলতপুরে মাচা পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের চিচিঙ্গা চাষ করে ভালো লাভ করছেন দৌলতপুর গরুড়া গ্রামের কৃষক এনামুল হক। পুষ্টিগুণসমৃদ্ধ এই সবজির চাহিদা নিজ জেলায় পূরণ করেও বিক্রি করছেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ভালো ফলন ও দাম পেয়ে খুশি তিনি । ২ বিঘা জমিতে মাচা তৈরি করে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুষ্টিগুণসমৃদ্ধ চিচিঙ্গার আবাদ করছেন। ২ বিঘা জমিতে মাত্র ২৭ হাজার টাকা খরচ করে ২ লাখ টাকা লাভের আশা করছেন এনামুল হক।

বিষমুক্ত পদ্ধতিতে চিচিঙ্গা চাষে আশ পাশের কৃষকরা আরও আগ্রহ হচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক দেখভাল করা হয় বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলার গরুড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফজলুল হক।

স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর এই সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভালো দামে বিক্রি করছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী তারিকুল।

কৃষক এনামুল হক জানান, এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে কৃষি কর্মকর্তার পরামর্শে নিজ উদ্যোগে মালচিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ দিয়ে বিষমুক্ত চিচিঙ্গা চাষে লাভবান হয়েছি। তিনি আরও বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহে চিচিঙ্গা চাষ করেছি। ৩৫-৪০ দিনে মধ্যে ফসল সংগ্রহ শুরু হয়। বিষাক্ত ক্যামিকেলমুক্ত হওয়ায় এর চাহিদা ব্যাপক।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, চিচিঙ্গা মূলত পুষ্টিসমৃদ্ধ সবজি। ওজন কমানোর পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্বল্প সময় ও অল্প খরচে চিচিঙ্গা চাষে লাভবান হচ্ছেন উপজেলার গরুড়া গ্রামের কৃষকরা। আগামীতে আরও বেশি সংখ্যক কৃষক চিচিঙ্গা চাষ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। দৌলতপুরে ৩০ হেক্টর জমিতে চিচিঙ্গা চাষ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category