• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

দৌলতপুরে মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত-৫

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
দৌলতপুরে মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত-৫
দৌলতপুরে মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত-৫

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক কারবারীর পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ বাজারে দু’দল মাদক কারবারী ও পাচারকারীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে স্থানীয় বিজিবি ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয়রা জানায়, মুন্সিগঞ্জ সীমান্তের শীর্ষ মাদক কারবারী রতন আলী মাদক বিক্রয়ের বকেয়া ৩৮হাজার টাকা অপর শীর্ষ মাদক কারবারী ও পাচারকারী নিহাজ আলীর কাছে চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের ১০-১২জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে উভয় পক্ষের নিহাজ (৪৫), মুকুল (৩০), হাসাদ (২৫), মিথুন (২২ ও জুয়েল (৩০) ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়। আহতদের মধ্যে নিহাজ, হাসাদ ও মিথুনকে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমান্তে সংঘর্ষের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে ৪-৫জন আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেখানকার বর্তমান পরিস্থিতিস্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category