• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

দৌলতপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু: আটক-১

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
দৌলতপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু: আটক-১
দৌলতপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু: আটক-১

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত বাবুল আক্তার (৫২) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বাবুল আক্তার ঢাকা বাড্ডা থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং হামলাকারী আলম হোসেন পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক বলে স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে বাবুল আক্তার ও সোহাগ হোসেন নামে দু’জন গুরুতর আহত হোন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৯দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে বাবুল আক্তার মারা যান।

সংঘর্ষের ঘটনায় বাবুল আক্তার আহত অবস্থায় ঘটনার দিন রাতে নিজে বাদী হযে মাদিয়া এলাকার বিএনপি নেতা আলম ও নবীর সহ ৭-৮ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

এদিকে বাবুল আক্তারের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে। এসময় বিক্ষুব্ধ জনতা ঘটনার সাথে জড়িত মারুফ হোসেন (৪০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে রয়েছে। এখন বাবুল আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রযেছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category