• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

দৌলতপুরে অস্ত্র-গুলি ককটেলসহ যুবদল ও যুবলীগ নেতা আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
দৌলতপুরে অস্ত্র-গুলি ককটেলসহ যুবদল ও যুবলীগ নেতা আটক
দৌলতপুরে অস্ত্র-গুলি ককটেলসহ যুবদল ও যুবলীগ নেতা আটক

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র, গুলি ও ককটেলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এরমধ্যে একজন যুবলীগ নেতা ও আরেকজন যুবদল নেতা। বৃহস্পতিবার দিবাগত রাত দুটা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শেরপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ছেলে জারিফ হাসান ওরফে জিমি করিম বিশ্বাস (২৪), নজরুল করিম বিশ্বাসের ছেলে ও পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহাগ আলী বিশ্বাস (৩৫) এবং সাহেব আলীর ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (৫৫)।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, একটি এয়ারগান, ১৩৭ রাউন্ড গুলি, নয়টি ককটেল, চারটি ম্যাগজিন, চারটি কার্তুজ, পাঁচটি হাঁসুয়াসহ বেশ কয়েকটি ধারালো ছুরি।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মো: মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ সদস্যের যৌথবাহিনীর একটি টিম অভিযান চালায়।
অভিযানে জারিফের বাড়ি থেকে দুটি নাইন এমএম পিস্তল ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। জাহাঙ্গীরের বাড়িতে পাওয়া যায় দুটি টুয়েলভ এমএম-বোর পিস্তল।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category