• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

দৌলতপুর র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ পাচারকারী আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
দৌলতপুর র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ পাচারকারী আটক
দৌলতপুর র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ পাচারকারী আটক

কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল সহ আব্দুস সামাদ (৩৫) নামে একজন মাদক পাচারকারীকে আটক হয়েছে। বুধবার(১ জানুয়ারী) রাত ৯ টা ৪৫ মিনিটে উপজেলার টলটলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। সে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল টলটলিপাড়া এলাকার চঞ্চলের বাড়ির সামনে পাকা রাস্তায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ৭৫ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকাসহ মাদক ব্যবসায়ী আব্দুস সামাদকে আটক করে র‌্যাব। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ২৫ হাজার বলে র‌্যাব সূত্র জানিয়েছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category