বিএনপি-জামায়াতের ডাকা হরতালে হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) বিকেলে এ উপলক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের নেতৃত্বে মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়। এসময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইয়ারুল ইসলাম বলেন, দেশে যখনই নির্বাচন আসে তখনই জামাত বিএনপির ওই সন্ত্রাসীরা বিদেশীদের সহযোগিতা নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাই। জামাত বিএনপির তান্ডবের প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল থেকে তাদের ধিক্কার জানাই।
বিএনপি-জামায়াতের তথাকথিত সমাবেশের নামে তারা যে অরজাকতা করেছে তারা জাতির সাথে বেঈমানী করে তারা সারা ঢাকা শহরে অগ্নিসংযোগ, হামলা ও সন্ত্রাসী কর্মকান্ড করে তারা তাদের অতীতের চরিত্রের আবারও পুনরাবৃত্তি ঘটিয়েছে। তারা বিচারপতির বাসভবনেও হামলা করতে কুন্ঠাবোধ করেনি।
তারা ২০১৪ সালেও দেশে যেভাবে অরজাকতা তৈরী করেছিলো তারই ধারাবাহিকতায় আবারও তারা গাড়িতে আগুন, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা ও জনগণের জানমালের ক্ষতি করেছে। আজকে যখন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ট্যানেল উদ্বোধন করবেন সেটা যেন বাংলাদেশের মানুষ না জানতে পারে সেজন্য ওই ফকরুল ইসলাম ও তারেক রহমানের ষড়যন্ত্রে তারা মহা সমাবেশের নামে আজকে সেই উন্নয়নকে ক্ষতিগ্রস্থ করতে দেশে এই নৈরাজ্য শুরু করেছে।
এসময় পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু মোর্শেদ শোভন সরকার, যুবলীগ নেতা সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।