থানায় জিডি করে ফিরে পেলো হারানো ১০৮ মুঠোফোন ও ১৭ লাখ ৪৩ হাজার নগদ টাকা
মুঠোফোন হারিয়ে গেলে কিংবা ভূল করে নগদ বিকাশে টাকা চলে গেলে আর দু:শ্চিন্তা নয়। থানায় একটি মাত্র জিডি মাধ্যমে গ্রাহকরা ফিরে পাচ্ছেন তাদের হারানো মুঠোফোন ও মোবাইল ব্যাংকিংয়ে ভুল করে চলে যাওয়া টাকা।
পুলিশ সুপার উত্তম কুমার রায় জানান, অনলাইন জুয়া, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভিসা জালিয়াতি, বিকাশ প্রতারণা ও অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন সাইবার অপরাধের ঘটনা ঘটলে ভূক্তভোগীদের থানায় আসতে হবে। ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে কাজ করে যাচ্ছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।