• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু

ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন
ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

ঢাকায় সম্পাদক প্রকাশকসহ চার সাংবাদিকের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ। রবিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেহেরপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক জনবানীর মেহেরপুর প্রতিনিধি রাশেদ খান। সাংবাদিক আবু আক্তার করনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মাহাবুবুল হক পোলেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক রাশেদুজ্জামান, রাব্বি আহমেদ, সাজিবুল হক, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যন্যরা। বক্তরা বলেন রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ পত্রিকাটির চার সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। হামলার সাথে জড়িতরা আটক না হলে মেহেরপুরের সর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধন ছাড়াও কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category