• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল

টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে
টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে

ঘুর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে মেহেরপুরে টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলে ঝুঁকিতে পড়েছে আমন ধান ও রবি ফসল। বৃহষ্পতিবার বিকেল থেকে শনিবার (২১ নভেম্বর) দুপুর পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টি অব্যহত রয়েছে। বৃষ্টির সাথে কিছুটা বেড়েছে শীতের তীব্রতা। এই গুড়ি গুড়ি বৃষ্টিতে ভাটা পড়েছে মানুষের স্বাভাবিক কাজকর্মে।

সরেজমিনে দেখাগেছে, জেলার মাঠজুড়ে রয়েছে পাকা আমন ধান। কাটা মাড়াইয়ের উপযুক্ত অনেক ক্ষেতের ধান নুইয়ে পড়েছে। মাঝারি বর্ষণের ফলে নিচু এলাকার ধান ক্ষেতে  জমেছে পানি। আমন ধানের পাশাপাশি মাঠে রয়েছে সবজি। একইসাথে রবি ফসলের বীজ বপণ করা হয়েছে অনেক জমিতে। গম, ভুট্টা, আলু, সরিষা বীজ বপনের পর বৃষ্টি হওয়া তা ঝুঁকির মধ্যে পড়েছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। ছাতা নিয়ে চলাচল করছেন খুব অল্প সংখ্যক মানুষ। কাঁচা সবজি বাজারগুলোতেও একই চিত্র। রাস্তাঘাটে শ্রমজীবী মানুষের উপস্থিতিও কমেছে।

মালসাদহ গ্রামের ভুট্টা চাষি কৌশিক বাপ্পি বলেন, কিছুদিন আগে তিন বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি, সেগুলো মাত্র চারা হয়েছে কিন্তু বৃষ্টির পানিতে পচে যাওয়ার আশংকা করছি। অনেক টাকার বীজ কিনতে হয়েছে। পচে গেলে আবারও সেখানে বীজ লাগাতে গেলে আর চাষ করা সম্ভব হবে না।

সাহারবাটি গ্রামের সবজি চাষি জাহিরুল ইসলাম বলেন, আমার দেড় বিঘা জমিতে ফুলকপি রয়েছে। এমনিতেই ফুলের দাম নেই এবং কিছুদিন পরই তা কেটে বাজারে তুলতে হতো কিন্তুর বৃষ্টির কারনে ফুল ফুটে যাবে। এই ফুলকপি আর বাজারে বিক্রি হবে না। ফসলের খরচ ৭০ হাজার আর নিজের পরিশ্রম সবই বৃষ্টিতে শেষ করে দিলো।

কৃষি বিভাগের তথ্যসুত্রে জানাগেছে, কৃষি নির্ভর এই জেলায় বর্তমানে মাঠে হার্ভেস্ট উপযোগী আমন ধান রয়েছে ২৬ হাজার ৮৬০ হেক্টর ও শীতকালীন সবজি রয়েছে ৫ হাজার ২৬০ হেক্টর জমিতে। ঘুর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে পাকা ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা রয়েছে। তবে আজ থেকে বৃষ্টি বন্ধ হলে তেমন কোন ক্ষতি হবে না।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, এই মৌসুমে এমন বৃষ্টি হওয়ার কথা না। হঠাৎ ঘুর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সামান্য কিছু জমির ধান পড়েগেছে, সবজির কিছুটা ক্ষতির আশংকা করছি। তবে আগামীকাল থেকে বৃষ্টি না হলে হয়তো তেমন ক্ষতি হবে না। কিন্তু বৃষ্টির না বন্ধ হওআ পর্যন্ত আশংকা থেকেই যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category