• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

টাইব্রেকারে ওমানকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক:
Update : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
টাইব্রেকারে ওমানকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন
টাইব্রেকারে ওমানকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

স্বাগতিক ওমান যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে দেবে তা আগেই পরিষ্কার হয়েছিল। তারপরেও বাংলাদেশ হতোদ্যম হয়নি। নির্ধারিত ৬০ মিনিটের ম্যাচে ফল নিষ্পত্তি হয়নি। ১-১ গোলে অমীমাংসিত ছিল। টাইব্রেকারে এসে বাংলাদেশ চমক দেখায়। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭-৬ গোলে ওমানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে লাল-সবুজ দল।

ওমানের মাস্কটে সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতের ফাইনালে অপরাজিত শিরোপা জয়ের শুরুতে বাংলাদেশ পিছিয়ে পড়ে। ম্যাচ ঘড়ির ১ মিনিটে ওমান গোল করে এগিয়ে যায়। আক্রমণ থেকে নোফালি আলখাদের লক্ষ্যভেদ করে মামুনুর রশীদের দলকে ব্যাকফুটে ফেলে দেয়।

পিছিয়ে পড়ে বাংলাদেশকে ম্যাচে ফিরতে বেশ সময় লেগেছে। ৫১ মিনিট পর্যন্ত স্বাগতিকরা লিডে ছিল। অবশেষে ৫২ মিনিটে মোহাম্মদ হাসান আক্রমণ থেকে ম্যাচে সমতা ফেরান।

নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচ গড়ায় ভাগ্য পরীক্ষায়।

টাইব্রেকারের পাঁচটি হিটের মধ্যে ফল নিষ্পত্তি হয়নি। বাংলাদেশের হয়ে প্রথম পাঁচ হিটের মধ্যে গোল করেন মোহাম্মদ রহমান, মোহাম্মদ উদ্দিন ও মোহাম্মদ জয়।

সাডেন ডেথে এসে মোহাম্মদ উদ্দিন, মোহাম্মদ রহমান, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ জয় আবারও গোল করে দলকে আনন্দে ভাসান। শেষ শটে জয় লক্ষ্যভেদ করে দলের শিরোপা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category