• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

রাজু আহম্মেদ, ঝিনাইদহ।
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন
ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ এ শ্লোগানে ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে আজ সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেসময় সিভিল সার্জন ডা. মো: কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: সাথী সাহা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব, শিশু স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তাই, স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ সফল করতে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category