• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

ঝিনাইদহে নেটওয়ার্কিং শক্তিশালী করনে সংলাপ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক, ঝিনাইদহ।
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
ঝিনাইদহে নেটওয়ার্কিং শক্তিশালী করনে সংলাপ অনুষ্ঠিত
ঝিনাইদহে নেটওয়ার্কিং শক্তিশালী করনে সংলাপ অনুষ্ঠিত

ঝিনাইদহে নেটওয়ার্কিং শক্তিশালীকরণের মাধ্যমে মানবাধিকার রক্ষার লক্ষ্যে জেলা পর্যায়ের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ওয়েলফেয়ার এফোর্টস এর প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়।
ওয়েলফেয়ার এফোর্টস ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) জহুরুল ইসলাম, সংস্কৃতি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর টিপু সুলতান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানবাধিকার ডিফেন্ডার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু ও পরিচালনা করেন উই এর পরিচালক শরিফা খাতুন।
এ্যাডভোকেসি সভায় মানবাধিকার কর্মী, সমাজসেবক, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, প্রবীণ নাগরিক, নারী নেত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মানবাধিকার রক্ষায় নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও নাগরিক অধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category