• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ও ব্ল্যাক বেল্ট প্রদান

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ও ব্ল্যাক বেল্ট প্রদান
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ ও ব্ল্যাক বেল্ট প্রদান

সুস্থ শরীর, আত্ম বিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ রবিবার সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।
এ সময় স্কুলের উপদেষ্টা মহব্বত হোসেন টিপু, পরিচালক কাজী আলী আহমেদ লিকু, সদর উপজেলার জাইকা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান আনসারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ দেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অর্জন করা দুই শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট প্রদান করা হয়।
আয়োজকরা জানায়, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল শেখানো, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস গড়ে তোলা। নারীদের আত্মরক্ষার জন্য কারাতে অত্যন্ত কার্যকর একটি কৌশল, যা তাদের দৈনন্দিন জীবনে সাহস ও নিরাপত্তার বোধ জোগাবে। উপস্থিত অতিথিরা প্রশিক্ষণের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category