ঝিনাইদহের-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মেজর অবঃ মাহফুজুর রহমান, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ।
শুক্রবার (৬ অক্টোবর ) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বালিকা বিদ্যালয়ের সামনে দলীয় কার্যালয়ের উদ্বোধন কাজ শেষে স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় ও লাঙ্গল প্রতীকের লিফলেট বিতরণ করেন।
হরিণাকুণ্ডু উপজেলার ২নং ভায়না ইউনিয়নের পাখিমারা বাজার, কুটির বাজারসহ গ্রামের বিভিন্ন চায়ের দোকানে মানুষের মধ্যে বসে চা পানে মিলিত হন, পাশাপাশি এলাকাবাসীর সাথে নির্বাচনী আলোচনায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।
এসময় তিনি বলেন, আমি জানি বিগত বছর গুলোতে আমাদের লাঙ্গল প্রতীককে সবাই ভুলে গেছে, তার একটাই কারন আমাদের নিজেদের গাফিলতি। তাই আমরা নতুন করে নতুন ভাবে আপনাদের সাথে আবার মিলিত হবো, যেন আমাদের এই প্রতীককে আবার আপনারা চিনতে পারেন।
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকে ছোট ভাইয়েরা আছে তারা জানেই না লাঙ্গল প্রতীক আছে, তাদেরকে আমাদের প্রতিককে চিনাতে হবে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটা কমিটির তালিকা পাঠান আমি যেন সেই সকল মানুষদেরকে নিয়ে গ্রামে গ্রামে গণসংযোগ গড়ে তুলতে পারি। এবং তিনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক সাহেবকে প্রতিনিয়ত উপজেলার প্রতিটা ইউনিয়নে কর্মীদের সাথে যোগাযোগ করতে বলেন।
এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে হরিণাকুণ্ডু উপজেলার হরিণাকুণ্ডু গ্রামের মাদ্রাসাপাড়ার হতদরিদ্র আজিবর রহমানের মুদি দোকানে মালামাল উঠিয়ে দিয়ে সহযোগিতা করেন।