• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি ও মাদক উদ্ধার ঝিনাইদহ জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে কাজ করছে-অধ্যক্ষ আব্দুল হাই শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে গাংনীতে পূজা মন্ডপের  নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মেহেরপুরে পিআইডি’র সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

ঝিনাইদহ জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে কাজ করছে-অধ্যক্ষ আব্দুল হাই

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে কাজ করছে-অধ্যক্ষ আব্দুল হাই
ঝিনাইদহ জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে কাজ করছে-অধ্যক্ষ আব্দুল হাই

ঝিনাইদহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়কে বিএনপির জেলা কার্যালয়ে পরিণত করা হয়েছে এবং জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই।

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের প্রতিবাদে এবং নিয়োগ বাতিলের দাবিতে রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

মানববন্ধনে অধ্যক্ষ আব্দুল হাই বলেন, যোগ্যতা ও নীতিমালা অনুসরণ না করে রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অনিয়মের সুষ্ঠু তদন্ত করে ডিলারশিপ বাতিল করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবুবকর বলেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যক্তিসহ অযোগ্যদের ডিলার নিয়োগের মাধ্যমে পুরো প্রক্রিয়াকে বিতর্কিত করা হয়েছে। তিনি এই নিয়োগ বাণিজ্যের সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং আগামী ৩১ মার্চের লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব অভিযোগ করেন, সংসদ সদস্যরা সংশ্লিষ্ট মনিটরিং কমিটির সদস্য হওয়া সত্ত্বেও ডিলার নিয়োগের ক্ষেত্রে তাদের কৌশলে বাদ দিয়ে আত্মীয়করণ ও দলীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার নায়েবে আমির আব্দুল আলীমের সভাপতিত্বে মানববন্ধনে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান এবং শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category