• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিন্টুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিন্টুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিন্টুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম (মিন্টু) কে দুটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় ঝিনাইদহ আমলি আদালতের বিচারক রুমানা আফরোজ আবেদন মঞ্জুর করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গত ১১ জুন রাজধানীতে ডিবি পুলিশের হাতে আটক হন ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম (মিন্টু) পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু থানায় আরও চারটি হত্যা মামলা করা হয়। এগুলোর মধ্যে ২০১৩ সালে ঝিনাইদহ শহরের হাটের রাস্তার মোড়ে আব্দুল সালাম ও ২০১৫ সালে শহরের মডার্ন মোড়ে তরিকুল ইসলামকে হত্যার ঘটনায় পৃথক মামলায় আজ তাঁকে আদালতে তোলা হয়েছিল।

আদালত সূত্র আরও জানায়, আজ সকাল সাতটায় সাইদুল করিমকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এরপর সকাল সাড়ে সাতটায় তাঁকে কাঠগড়ায় তোলা হয়। ওই সময় পুলিশের পক্ষ থেকে ২ মামলায় ১৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক শুনানি শেষে একটি মামলায় তিন দিন ও অপর মামলায় দুই দিন করে মোট পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামির পক্ষে আইনজীবী ইসমাইল হোসেন, আব্দুল মান্নান ও সামছুজ্জামান শুনানিতে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আবদুল্লাহ জানান, ওই দুই মামলায় যথাক্রমে ১০ ও ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন তাঁরা। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category