• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

জেলা আওয়ামী লীগের উদ্যোগে গাংনীতে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
জেলা আওয়ামী লীগের উদ্যোগে গাংনীতে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ
জেলা আওয়ামী লীগের উদ্যোগে গাংনীতে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইয়ামিন মাসুম ও মিঠুন বৈরাগী। গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ পরিচালনা করেন রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনারের জোনাল-কো-অডিনেটর ইসমাইল হোসেন।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে সরকারের বড় বড় মেগা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ প্রচার এবং অপপ্রচার রোধের বিভিন্ন কৌশল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বৃদ্ধি ও স্মার্ট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ছবি এবং তথ্য আপলোড করাসহ বিভিন্ন দিক নির্দেশামূলক ধরণা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ‍সিরাজুল ইসলাম, উপদেষ্টা আক্তারুজ্জামান অল্ডাম ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category