• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

জাল ভোট দেওয়ার অপরাধে মুজিবনগরে তিন জনের জেল জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৮ মে, ২০২৪
জাল ভোট দেওয়ার অপরাধে মুজিবনগরে তিন জনের জেল জরিমানা
জাল ভোট দেওয়ার অপরাধে মুজিবনগরে তিন জনের জেল জরিমানা

জাল ভোট দেওয়ার অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচনে তিন জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে বাগোয়ান প্রাথমিক বিদ্যালয় ও বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পৃথক ভ্রাম্যমাণ আদালত এই দন্ডাদেশ দেয়। ‌

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাল ভোট দেওয়ার অপরাধে বাগোয়ান ভোট কেন্দ্র থেকে হৃত্বিক ও বাবুল নামের দুজনকে আটক করা হয়। একই সময় বিশ্বনাথপুর ভোটকেন্দ্র থেকে আটক করা হয় মাহফুজ হোসেনকে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে দন্ডবিধির ১৮৬০ এর ১৭১ চ ধারার দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন। এর মধ্যে হৃত্বিককে ১ মাসের কারাদণ্ড, বাবুল শেখকে ১০ হাজার টাকা ও মাহফুজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গাংনী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বাগোয়ান ভোটকেন্দ্রে এবং বিশ্বনাথপুর ভোট কেন্দ্রে অভিযান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন।
অর্থদণ্ড আদায় করে দুজনকে মুক্তি এবং এক মাসের দণ্ডপ্রাপ্ত হৃত্বিককে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হাসান শামীম। ‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category