• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

জাতীয়করণের দাবিতে মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
জাতীয়করণের দাবিতে মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন
জাতীয়করণের দাবিতে মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সকল স্তরের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিএম কলেজ, ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জুলাই) দুপুর বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী প্রেসক্লাবের সামনের সড়কে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক আফজাল হোসেনের সভাপতিত্বে এবং রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল করিম, সিএফএম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আল হেলাল ও গাংনী স্কুল এন্ড কলেজের শিক্ষক শফি কামাল কামাল পলাশসহ শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category