• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

ছাদখোলা বাসে দেশবাসির ভালোবাসায় সিক্ত সাবিনারা

বিবর্তন ডেস্ক:
Update : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
ছাদখোলা বাসে দেশবাসির ভালোবাসায় সিক্ত সাবিনারা
ছাদখোলা বাসে দেশবাসির ভালোবাসায় সিক্ত সাবিনারা

বাংলাদেশ নারী ফুটবল দল দেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে। ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবিনা-সানজিদারা। সেই সঙ্গে ইচ্ছাও পূরণ হয়েছে ছাদখোলা বাসে চড়ে সংবর্ধনা পাওয়ার।

এ ছাড়া নারী ফুটবলারদের উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন শতশত ভক্তরা। দেশের পতাকা ও নানারকম শুভেচ্ছা বার্তায় নিয়ে বিমানবন্দরে সাবিনাদের স্বাগতম জানাচ্ছেন তারা।

ছাদখোলা বাস থেকে অধিনায়ক সাবিনা খাতুন ট্রফি উঁচিয়ে বলেছেন, এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের। সবাইকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞ।

এর আগে দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাবিনা-সানজিদাদের বহন করা বিমানটি।

সেখানে তাদের ফুলেল সংবর্ধনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এরপর ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পথে রওনা হয়েছেন ফুটবলাররা। বাসের রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে ফুটবলারদের আরেকবার সংবর্ধনা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category