• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন
চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

জীবনের নিরাপত্তা চেয়ে বীর মুক্তিযোদ্ধার পরিবার মানববন্ধন ও সাংবাদ সম্মেলন করেছে। বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা, সাবেক কমান্ডার হাফিজুর রহমান লিখিত বক্তব্যে বলেন, আমি পৌর এলাকার রেল পাড়ার বাসিন্দা। আমার বাড়ির পাশে রনি, কাবা, নান্টু, বাধনসহ কয়েক জন দির্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করায় ২৭ জানুয়ারী রাতে তারা আমার নাতি ছেলে হাসিবসহ বেশ কয়েক জনকে কুপিয়ে জখম করে। হাসিব বর্তমানে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ঐ রাতেই রনি, কাবা ও নান্টুকে পুলিশ আটক করে। জামিনে মুক্ত হয়ে আবারও হুমকি দিচ্ছে । এতে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category