• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ঘন কুয়াশায় গাংনীতে বাস উল্টে খাদে আহত-২

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
ঘন কুয়াশায় গাংনীতে বাস উল্টে খাদে আহত-২
ঘন কুয়াশায় গাংনীতে বাস উল্টে খাদে আহত-২

ঘন কুয়াশার কারনে নিয়ন্ত্রন হারিয়ে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর ছাতিয়ান নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাস উল্টে সড়কের পাশের গর্তে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে দুজন। রবিবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাসটির সুপার ভাইজার জানিয়েছে, শনিবার রাতে যাত্রী নিয়ে ঢাকা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে শ্যামলী পরিবহনের বাসটি। ঘন কুয়াশায় বাসটি ধীরগতিতে আসছিল। কুয়াশা বেশি থাকায় চালক দেখতে না পেয়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কের ছাতিয়ান নামক স্থানে বাসটি উল্টে সড়েকর পাশে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল এসে উল্টে যাওয়া বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় চালকসহ দুজন আহত হয়েছে। শনিবার রাত ৯টার পর থেকে কুয়াশা শুরু হয়েছে মেহেরপুর। ভোর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় কমে যায় দৃষ্টি সিমা। কুয়াশার কারনে সকাল সাড়ে ৯ পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category