• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা অনুষ্ঠিত
গ্রাম আদালত সক্রিয়করণ সমন্বয় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে গ্রাম আদালতকে সক্রিয় করা সম্ভব হচ্ছে না তার মুল কারণ হলো ২০টি ইউনিয়ের মধ্যে ১৮জন ইউপি চেয়ারম্যান ইউনিয়িন পরিষদে অনুপস্থিত। মঙ্গলবার সকাল ১২ টায় জেলা প্রশাসনের কার্যালয়ে গ্রাম আদালত সক্রিয়করণে সমন্বয় সভাতে আলোচকেরা এসব কথা বলেন।

সমন্বয় সভাতে বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যক্রম হলো বাংলাদেশের গ্রামীণ এলাকায় ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির জন্য চালু একটি বিকল্প বিচার ব্যবস্থা, যা সহজ, দ্রুত ও কম খরচে বিচারপ্রাপ্তির সুযোগ সৃষ্টি করে। ইউনিয়ন চেয়ারম্যনদের রাজনৈতিক বিবেচনা, ও ৫ আগষ্টের পর আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এমন ১৮ জন ইউপি চেয়ারম্যান ইউনিয়ন কার্যালয়ে যান না। এই কারণে গ্রাম আদালত সক্রিয় করা সম্ভব হচ্ছে না।

বক্তারা বলেন, গ্রাম আদালত মূলত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) পর্যায়ে পরিচালিত হয়। গ্রাম আদালত সাধারণত সিভিল ও ক্রিমিনাল বিষয়ে সীমিত জটিলতা সম্পন্ন মামলা গ্রহণ করে, যেমন: সম্পত্তি সংক্রান্ত বিরোধ, ঋণ সংক্রান্ত বিরোধ, ছোটখাটো ঝগড়া বা মারামারি, ক্ষতিপূরণ দাবির মামলা (সীমিত পরিমাণের মধ্যে)।

গ্রাম আদালত যেভাবে গঠন হয়েছে, ইউপি চেয়ারম্যান গ্রাম আদালতের চেয়ারপারসন হবেন, দুইজন ইউপি সদস্য (একজন বাদীর পক্ষ থেকে, একজন বিবাদীর পক্ষ থেকে) পক্ষদ্বয় আরও দুইজন করে (সদস্য মনোনয়ন দিতে পারে)। উভয় পক্ষের বক্তব্য শোনা হয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়, সালিশ বা আলোচনার মাধ্যমে রায় দেওয়া হয়, আদালতের রায় বাধ্যতামূলক এবং কার্যকর

স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক তরিকুল ইসলাম বলেন, গ্রাম আদালতকে সক্রিয় করতে গেলে সামাজিক সচেতনতা রাজনৈতিক বন্দোবস্ত, ইউপি চেয়ারম্যনদের ন্যায়পরায়ণতা এসব গুরুত্ব বহন করে। ছোট মামলাগুলো ইউনিয়ন পরিষদে নিষ্পত্তি করা অনেক সহজ। ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তি করতে আদালতে গিয়ে মামলা করতে গ্রামিণ জনগোষ্ঠীর অনেক সমস্যার মুখে পড়েতে হয়।

স্থানীয় সরকার বিভাগ জানায়, জেলায় গত বছরে মোট গ্রাম আদালতে মামলা হয়েছে ১৫৮টি। মামলা নিষ্পত্তি হয়েছে ১৫০টি।

সভায় আরো উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাল, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুল মনিরসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category