• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর মানিকদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
গাংনীর মানিকদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
গাংনীর মানিকদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

গাংনী মানিকদিয়া গ্রামে দ্রুতগামি মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান ফরাজী নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার পর রাজশাহী নেওয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত শাহজাহান ফরাজী মানিকদিয়া গ্রামের আজহার ফরাজীর ছেলে।

এলাকা সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় মানিকদিয়া হাটের নিকট রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতরভাবে আহত হন বৃদ্ধ শাহজাহান ফরাজী। এসময় তাকে উদ্ধার করে মাইক্রোবাসযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় তার পরিবারের লোকজন।

রাজশাহী পৌঁছানোর আগেই পথিমধ্যে মৃত্যু বরণ করেন শাহজাহান ফরাজী। শনিবার ভোরে শাহজাহান ফরাজীর লাশ মানিকদিয়া পৌঁছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের পক্ষ থেকে দাফন করা হয়।

জানা গেছে, মানিকদিয়া গ্রামের আবু শামার ছেলে সবুজ (১৮) হাটবোয়ালিয়া বাজারের একটি কসমেটিক্স দোকানের সেলমম্যান হিসেবে কাজ করেন। তার জিক্সার মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। সে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বেড়ায় বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category