• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীর মটমুড়া ইউপির সদস্য পদে উপ-নির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩ মে, ২০২৩
গাংনীর মটমুড়া ইউপির সদস্য পদে উপ-নির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
গাংনীর মটমুড়া ইউপির সদস্য পদে উপ-নির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য (মেম্বর) উপ নির্বাচনে ফজলুর রহমান নামের এক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বুধবার (০৩ মে) রিটার্নিং অফিসারের কাছে মনোনয়পত্র প্রত্যাহারের আবেদন করেন।

জানা গেছে, মটমুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য পদের উপ নির্বাচনে কামাল হোসেন ও ফজলুর রহমান এবং প্রয়াত মেম্বর সুবহান আলীর স্ত্রী পলিয়ারা খাতুন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ফজলুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন পলিয়ারা ও কামাল হোসেন।

গত ১৪ ফেব্রুয়ারী হলুদ সিদ্ধ করার গরম পাানিতে পড়ে মৃত্যু বরণ করেন মটমুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মহাম্মদপুর গ্রামের সোহবান আলী। ফলে ২নং ওয়ার্ড মেম্বর পদটি শুন্য ঘোষণা করেন নির্বাচনী তফশীল দেয় নির্বাচন কমিশন।

তফশীল অনুযায়ী আগামি ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ভোট গ্রহণ ২৫ মে। ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠেয় মটমুড়া ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ড সদস্য পদে জয়লাভ করেছিলেন প্রয়াত সোবহান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category