• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর ধানখোলা ইউপির নতুন প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব নিলেন মন্টু

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
গাংনীর ধানখোলা ইউপির নতুন প্যানেল চেয়ারম্যান মন্টু
গাংনীর ধানখোলা ইউপির নতুন প্যানেল চেয়ারম্যান মন্টু

মেহেরপুরের গাংনীর ধানখোলা ইউপির নতুন প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউপি মেম্বর গোলাম মোস্তফা মন্টু। তিনি আজ রবিবার সকালে স্থানীয় জনগন ও অত্র ইউপির সদস্যগণের মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহণ করেন।

স্থানীয় সুত্র জানায়, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক অসুস্থতাজনিত কারনে ছুটিতে থাকাকালীন ইউপি মেম্বর ফিরোজ প্যানেল চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি সরকারী নির্দেশনা অনুযায়ি স্থানীয় মেম্বরগণ গোলাম মোস্তফা মন্টুর নাম প্রস্তাবনা করে মেহেরপুর জেলা প্রশাসনের কাছে প্রেরণ করেন। সে অনুযায়ি আজ রোব্বার সকালে গোলাম মোস্তফা মন্টু চেয়ারম্যানের দ্বায়িত্বভার গ্রহণ করেন।

দ্বায়িত্ব গ্রহনের সময় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক মুনসাদ আলী, জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়ারুল আলী, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুস্তাক আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস সামাদ, বিএনপি নেতা ইউসুফ আলী। এসময় উপস্থিত ছিলেন ইউপি যুবদলের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আল আমিন, স্বেচ্ছা সেবক দলের ইউপির সিনিয়র সহসভাপতি বিদ্যুতসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category